• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

ইসির প্রতীক আজ, নির্বাচনী মাঠ গরম কাল থেকে

Reporter Name / ৩৫২ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ বুধবার প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দ শেষ হলেই আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরবর্তী দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করে তাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী আজ সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে চূড়ান্ত করা হবে। দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্যও নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হবে বিধিমালা অনুযায়ী।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে, যা পৃথক ব্যালটের মাধ্যমে পরিচালিত হবে।

ইসি জানায়, এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ হিসেবে চূড়ান্ত তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পোস্টার, লিফলেট, পথসভা, গণসংযোগ ও বিভিন্ন নির্বাচনী সভার মধ্য দিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর নজরদারি থাকবে এবং অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও গতিশীল রূপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd