• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি

Reporter Name / ১৪৪ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :

আশুলিয়ায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ সেলিম হোসেন (৩৭) বর্তমানে আশুলিয়ার বাইপাইলে বসবাসরত।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৬ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল পুলিশ বক্সের সামনে অবস্থানকালে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর পরদিন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল টিএসসি পাম্পের উত্তর পাশে বাসায় যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

হামলাকারীদের মধ্যে মোঃ ফিরোজ ফরাজী (৪৫) নামের এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা মুখোশধারী আরও চারজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও কাঠের লাঠি দিয়ে আঘাত করে। হামলার সময় কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করায় তিনি গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় সাংবাদিক সেলিম হোসেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ভবিষ্যতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিটি ডিউটি অফিসার কর্তৃক গ্রহণ করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd