• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

আনোয়ারা থানা পুলিশের অভিযানে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরীর যন্ত্রাংশ ও নগদ টাকাসহ ১ জন গ্রেফতার

Reporter Name / ২৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার, অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে জনমনে নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে দিনরাত কাজ করে যাচ্ছে আনোয়ারা থানা পুলিশ। পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে নিয়মিত মাদক ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আজ ১৭ জুলাই বৃহস্পতিবার ভোর অনুমানিক ৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় অস্ত্র ব্যবসায়ী আনোয়ারা থানাধীন বরুমচড়া এলাকায় জনৈক মোঃ আব্দুল মজিদ এর বাড়িতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জনাব মোহাম্মদ মনির হোসেন, অফিসার ইনচার্জ আনোয়ারা থানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোর ০৫.৩০ ঘটিকার সময় আব্দুল মজিদ (৪২) এর বাড়িতে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে তার বসত ঘর সংলগ্ন পুকুরের পাকা ঘটলার পাশে মাটিতে পুতে রাখা ১টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী এলজি , ৮ রাউন্ড কার্তুজ, উদ্ধার পূর্বক উক্ত ঘটনায় জড়িত আসামী মোঃ আব্দুল মজিদ(৪২), পিতা-মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরী, সাং-বরুমচড়া, ১নং ওয়ার্ড, থানা-আনোয়ারা।

গ্রেফতারকৃত আসামীর ব্যবহৃত স্মার্ট ফোন পর্যালোচনা করে বিভিন্ন মডেলের দেশি-বিদেশী অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া যায়। অত:পর তার বসত ঘর তল্লাশী করে অস্ত্র তৈরীর ছোট-বড় যন্ত্রাংশ ১১টি, অস্ত্র রাখার ১টি স্টিলের বক্স, ১টি স্মার্ট ফোন এবং অস্ত্র ক্রয় বিক্রয়ের নগদ ৩,৬৫,০০০/-টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল।

আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, জানুয়ারী ২০২৫ খ্রি: হতে অদ্য পর্যন্ত চট্টগ্রাম জেলার ১৭টি থানায় বিভিন্ন অভিযানে ৬৯টি দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র, অন্যান্য দেশীয় অস্ত্র ২৩০টি ও ২০০টি গুলি ও কার্তুজ উদ্ধার এবং ৫২টি অস্ত্র আইনে মামলায় সর্বমোট ৭০ জনকে গ্রেফতার করা হয়।

আনোয়ারা থানার (ওসি) মনির হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র,ও অস্ত্র তৈরির সরঞ্জাম, নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করি।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd