• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

আনোয়ারায় মেডিকেলে সুযোগ পাওয়া মুশফিকা কে সংবর্ধনা

Reporter Name / ৭৭৭ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুশফিকা আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করায় বিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দীন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসির সাবেক সভাপতি আবু মো. রাশেদ চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক এসএমসি সভাপতি ফাতেমা নিগার চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতী শিক্ষার্থী মুশফিকা আহমেদ ও তাঁর মাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা মুশফিকার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd