• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

৯ হাজার হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার শঙ্কা, নজরখালী বাঁধ নির্মাণের দাবি

Reporter Name / ৫৪৪ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

টাঙ্গুয়ার হাওরের নজরখালী ও নাওটানা ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরু না হলে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্ট দুটি বাঁধ নির্মাণে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে প্রান্তিক কৃষকরা জানান, এ বছর বোরো মৌসুমে হাজারো কৃষকের সোনালি ফসল পানিতে তলিয়ে যেতে পারে। এতে পুরো অঞ্চলে খাদ্য ও অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

চলতি অর্থবছরে (পাউবো) তাহিরপুর উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ৮৮টি প্রকল্পে ১৮ কোটি টাকা বরাদ্দ দেয়। তবে অনুমোদিত প্রকল্প তালিকায় নজরখালী বাঁধ অন্তর্ভুক্ত না হওয়ায় তাহিরপুর ও মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের ৮২টি গ্রামের কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। এতে প্রায় ৯ হাজার হেক্টর জমির বোরো ধান আগাম বন্যায় তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, নজরখালী বাঁধ না থাকলে গনিয়াকুরি, এরালিয়াকুনা, নান্দিয়া, রাঙামাটিয়া, ফলিয়ার বিল, সামসাগর, রুপাভূই, লামারবিল, সোনাডুবি, করছরি, লুঙ্গাতুঙ্গা, শালদিগা, হানিয়া কলমা ও মুক্তারখলা হাওরসহ বিস্তীর্ণ এলাকার ফসল আগাম পানিতে ডুবে যাবে।

মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের রংচি গ্রামের কৃষক মুহাম্মদ আলী বলেন, নজরখালী বাঁধ নির্মাণ না হলে উত্তর ও দক্ষিণ বংশীকুণ্ডা—এই দুই ইউনিয়নের সব বোরো ধান আগাম বন্যায় ভেসে যাবে। তিনি জানান, বহু বছর ধরেই প্রশাসন এ বাঁধের কাজ করে আসছে। তবে গত তিন বছর ধরে সুনামগঞ্জ জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরকে জলাভূমির সনদ দেওয়ার কারণে বাঁধ নির্মাণে উদ্যোগ নিচ্ছে না।

একই গ্রামের কৃষক খাদিম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের স্বার্থে প্রয়োজন হলেও নজরখালী বাঁধ নির্মাণে কেন বাধা দেওয়া হচ্ছে, তা তাঁদের বোধগম্য নয়।

সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংচি গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন, নজরখালী বাঁধের আওতায় পড়া জমির প্রায় ৮০ শতাংশই মধ্যনগর উপজেলার উত্তর ও দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের কৃষকদের। কৃষকদের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, তা পরিষ্কার হওয়া দরকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের জলাভূমির অজুহাতে সরকারি উদ্যোগে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। তবে প্রতি বছর প্রশাসনের পক্ষ থেকে থোক বরাদ্দ দেওয়া হয়। সেই অর্থ ও কৃষকদের স্বেচ্ছাশ্রমে উত্তর ও দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়। এ বছরও দ্রুত থোক বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, নজরখালী বাঁধ নির্মাণের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। বিষয়টি অবহিত করা হলে তিনি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd