• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

হাদির মৃত্যর খবরে ক্ষোভের প্রতিক্রিয়া

Reporter Name / ৩৪৩ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান,

মোঃ আব্দুল মোতালিব খান।

এটা শ্রেণিসচেতন সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবরের ক্ষোভের প্রতিক্রিয়াকে নানা নামে নামকরণ করা হচ্ছে।

যেমন—কট্টরপন্থীদের নাশকতা, ধর্মীয় সম্প্রীতিবিরোধীদের তাণ্ডব, রাষ্ট্রবিরোধীদের উত্থান এবং ভারতের ভাষায় ইসলামী জঙ্গিদের উত্থান।

আমি দেখেছি কোনো লোভ-লালসাহীন বাংলাদেশি জেন-জি’র ক্ষোভ।

তারা নির্বাচন করবে না, ভোট চাইবে না, ক্ষমতায় যাওয়ারও কোনো চিন্তা নেই।

এরা চায় বাংলাদেশ যেন নিজ পরিচয়ে দাঁড়ায়। জেন-জির বৃহস্পতিবার রাতের ক্ষোভকে আজ নির্বাচনমুখী রাজনৈতিক শক্তিকে মৃদু সমালোচনা করতে দেখা যাচ্ছে।

পলাতক আওয়ামী লীগ এটাকে সাফল্য মনে করে তৃপ্তির ঢেকুর তুলে হাততালি দিচ্ছে।

কিন্তু কেউই মূল জায়গায় নেই। এরাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। এদের সঙ্গে আলফা জেনারেশন যুক্ত হলে তারাই নির্ধারণ করবে পরবর্তী রাষ্ট্রের রাজনীতি।

এতে প্রচলিত কোনো রাজনৈতিক আদর্শের কোনো লাভ হয়নি, ক্ষতিও হয়নি।

তবে গবেষণার বিষয় দাঁড় করিয়ে দিয়েছে আমাদের মতো ব্যাকডেটেড জেনারেশনের রাজনৈতিক পথচলার গতিপথ নির্ধারণের প্রশ্নে।

পুড়েছে ক্ষোভের আগুনে। ওটা নাশকতা মাত্র। কিন্তু গণমাধ্যমেরও অতিরিক্ত আর্থিক বাণিজ্যিকীকরণের বিপরীতে প্রজন্মমুখী হওয়ার শিক্ষা রয়েছে এখানে।

সব মিলিয়ে হাদির ক্ষোভ প্রশমিত হোক। বাংলাদেশ ফিরে আসুক আপন ও নিজস্ব গতিপথে—যা এই প্রজন্ম প্রত্যাশা করে।

পৃথিবীতে এর আগেও অনেক রাজনৈতিক আদর্শ বিলীন হয়েছে, প্রজন্ম বিলীন হয় না।

তারা কালে কালে পরের প্রজন্মের হাতে বিপ্লবের মশাল হস্তান্তর করে নিজের জায়গা ছেড়ে চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd