আহমেদ আকবর
দক্ষিণ সুরমা প্রতিনিধি
যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ও সুনামের অধিকারী ব্যক্তিত্ব সেলিম মিয়ার বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
জানা গেছে, সেলিম মিয়া একজন সজ্জন, সমাজসচেতন এবং উচ্চশিক্ষিত মানুষ হিসেবে এলাকায় পরিচিত। কিন্তু একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল কোনো কিছু না জেনে, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিকভাবে তার সম্মানহানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বাস্তব কোনো তথ্য বা সত্যতা না পেয়ে উক্ত চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুয়া ও ফেক আইডি (Fake ID) ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছে।
তাহার কর্মস্থলে সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখায় কথা বলে জানা যায় যে সততা কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সহিত যথাযথ ভাবে পালন করছেন।কোনো ধরনের সত্যতা যাচাই না করে সমাজের একজন সম্মানিত মানুষের বিরুদ্ধে এমন মনগড়া প্রোপাগান্ডা ছড়ানোর ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সেলিম মিয়ার শুভাকাঙ্ক্ষী ও সচেতন মহল জানান, “সেলিম মিয়া একজন যোগ্য ও ভালো মানুষ। একটি মহল নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পেরে ফেক আইডির আড়ালে লুকিয়ে এই নোংরা খেলায় মেতে উঠেছে। সাইবার অপরাধের মাধ্যমে এভাবে কারো সম্মানহানি করা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”
মিথ্যা ও বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে, ফেক আইডি ব্যবহার করে এই ভুয়া সংবাদ পরিবেশনকারী কুচক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।