• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন

সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আহমেদ  আকবর
সিলেট

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে সিলেট মহানগর ও জেলা যুবদল।

মঙ্গলবার বিকেল ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এই র‍্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হবে। জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন:

মিফতা সিদ্দিকী: সহ-সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি (সিলেট বিভাগ) এবং চেয়ারম্যান, সিলেট ওয়াসা।

আব্দুল কাইয়ুম চৌধুরী: প্রশাসক, সিলেট সিটি করপোরেশন এবং সভাপতি, জেলা বিএনপি।
নাসিম হোসাইন: সভাপতি, মহানগর বিএনপি।
এমরান আহমদ চৌধুরী এমপি: সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।
এমদাদ হোসেন চৌধুরী: সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ। সমাবেশে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
ঐতিহাসিক এই প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সার্থক করতে সিলেট জেলা ও মহানগর যুবদলের অধীনস্থ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd