আহমেদ আকবর
সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি
শাহপরান(রহঃ) থানার পুলিশের অভিযানে ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা, ৫০ (পঞ্চাশ) পিস ফয়েল কাগজের টুকরা এবং মাদক বিক্রয়ের নগদ ৭০,০০০/- (ছত্তর হাজার) টাকাসহ ০২(দুই) জন গ্রেফতারঃ
১০/০৬/২০২৬খ্রি. রাত আনুমানিক ২১.৫০ ঘটিকায় এসআই (নিঃ)মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন উত্তর মোহাম্মদপুর নয়া মসজিদ এলাকায় মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া (৩৭) এর বসত ঘরে অভিযান পরিচালনাকরে ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা, ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা সেবন কাজে ব্যবহত ছোট ফয়েল কাগজের টুকরা এবং মাদক বিক্রয়ের নগদ ৭০,০০০/- (ছত্তর হাজার) টাকাসহ আসামি ১। মোঃ পারভেজ মিয়া (৪০), পিতা-মৃত দুলাল মিয়া, মাতা-ফিরোজা বেগম, সাং-মোহাম্মদপুর নয়া মসজিদ, থানা-শাহপরান(রহঃ), জেলা-সিলেট ও ২। মোঃ কাউয়ুম খান রিপন (৩৮), পিতা-মৃত মোঃ জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ খোদেজা আক্তার, স্থায়ী ঠিকানা- সাং-সাহাতা, পোঃ-সাহাতা, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা বর্তমানে সাং-মোহাম্মদপুর নয়া মসজিদ (ফাতেমা নগর) উভয় থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ(রহঃ) থানার মামলা নং-১২, তারিখ-১১/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু হয়। আসামি‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।