• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি স্বপন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রাখেন।

তিনি নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ মোট ৬৫৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৯৭০ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।

তার নামে একটি মামলা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা জানান, আসামি মেহবুবা আলম স্বামী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ২২ লাখ ৩৬ হাজার ৮২৮ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন।

এই অপরাধে মেহবুবা আলম, স্বামী স্বপনের নামে আরও একটি মামলা করেছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd