মোঃ রিয়াদুল ইসলাম জামাল
স্টাফ রিপোর্টার
আজ প্রখ্যাত সাংবাদিক মোঃ বাবুল শেখ–এর শুভ জন্মদিন।
তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন।
সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর কলম সবসময় নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে।
জন্মদিনে বিভিন্ন সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
তাঁদের মতে, মোঃ বাবুল শেখ একজন আদর্শবান সাংবাদিক, যিনি সংবাদকে দেখেন দেশ ও মানুষের কল্যাণের দৃষ্টিতে।
জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সহকর্মীরা বলেন,
“সাংবাদিক মোঃ বাবুল শেখ সবসময় সত্যের পথে অবিচল। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।”
এ সময় সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর কর্মজীবনের সাফল্য ও অবদানের প্রশংসা করা হয়।
🎂 জন্মদিনে দৈনিক যুগান্তর বাংলাদেশ পরিবারসহ সাংবাদিক মহল তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করেছে।