• রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজন

Reporter Name / ২৯০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মোঃ মাকিবুর রহমান

স্টাফ রিপোর্টার সাভার

আশুলিয়া থানায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাসমারোহে পালিত হয়েছে “পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী ২০২৫”। দিনব্যাপী নানা আয়োজনে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অষ্টোত্তর শতনাম পাঠ, ভগবদ্ গীতাপাঠ, আলোচনা সভা এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় আশুলিয়ার বিভিন্ন মন্দির, সংগঠন ও ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা মানবকল্যাণ ও ন্যায়ের জন্য সংগ্রামের দীক্ষা দেয়। সত্য ও ন্যায়ের পথে সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান পরিদর্শন করতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ধর্মীয় উৎসব সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব ধর্মের মানুষের মিলনমেলা যেন আরও সুদৃঢ় হয়, সে কামনা করি।

 

এছাড়াও আর উপস্থিত ছিলেন সাবার আশুলিয়া তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতা বৃন্দ।

স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের আয়োজন ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd