• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

রাজশাহীর তানোরের ইতিহাস প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা।

Reporter Name / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

হামিদুর রহমান, তানোর (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা। চলতি মাসের ৬ অক্টোবর তিনি তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার এই দায়িত্ব গ্রহণকে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, সাবিহা সুলতানার নেতৃত্বে হারিয়ে যাওয়া কলেজটির গৌরব ও সুনাম আবার ফিরে আসবে।

কলেজের ক্যামিস্ট্রি বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন,
সাবিহা সুলতানা ম্যাডাম দায়িত্ব পাওয়ার পরও নিয়মিত ক্লাস নিচ্ছেন। আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষরা নিয়মিত ক্লাস নিতেন না। এখন শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং কলেজে শৃঙ্খলা ফিরে আসছে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নির্মল দাস বলেন,
ম্যাডাম অত্যন্ত বিনয়ী, কর্মঠ ও মেধাবী একজন শিক্ষক। তিনি নিয়মিত কলেজে আসেন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন কীভাবে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা যায়। শরীরচর্চা বিষয়ের শিক্ষক খাইরুল ইসলাম বলেন,
“সাবিহা সুলতানা ম্যাডাম অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করেন না। তার কাছে কলেজটি পরিবারের মতো, কিন্তু স্বজনপ্রীতি চলবে না।
কলেজের শিক্ষক ড. মোখলেছুর রহমান বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম পরিচ্ছন্ন মনের মানুষ। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। কলেজের মানোন্নয়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন।”
সহকারী লাইব্রেরিয়ান সোহেল রানা বলেন, ম্যাডাম দায়িত্ব নেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসমুখী হয়ে উঠেছেন। কলেজে একধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। তানোর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ বলেন, তানোর উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। সাবিহা সুলতানার প্রতি আমরা শুভকামনা জানাই।
একই মত প্রকাশ করেছেন মুন্ডমালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষানুরাগীরা।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা বলেন, আমি ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে নিয়মিত ক্লাস নিতাম, এখনো তা অব্যাহত থাকবে। কলেজের গুণগত মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। পাশাপাশি কলেজের পুরনো মহিলা হোস্টেলটি সংস্কারের উদ্যোগ নিচ্ছি। আমি নিজেও সেখানে অবস্থান করব যেন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও আস্থা তৈরি হয়। তিনি আরও বলেন,
তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চাই।
তানোরের শিক্ষা অঙ্গনে সাবিহা সুলতানার এই দায়িত্ব গ্রহণকে অনেকে এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের প্রত্যাশা— তার নেতৃত্বে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ আবারও হয়ে উঠবে গৌরবের প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd