• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

খুলনা ফুলতলা থেকে আহসানুল হক লড্ডন
খুলনার ফুলতলা উপজেলায় গতকাল ২৫ অক্টোবর রবিবার বিকাল চারটায় পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে ‘বরনপাড়া বায়োগ্যাস পল্লী’র উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সিড ফাইন্যান্সিং মোঃ পারভেজ মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজুর আলম খান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুচি রানী সাহা উপজেলা নির্বাহী অফিসার ফুলতলা, বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা। সফল উদ্যোক্তা সফর গাজী প্রমি আক্তার লিজা সভাপতি শিরোমনি যুব উন্নয়ন সংস্থা, মোঃ রানা শেখ বায়োগ্যাস পল্লীর সুবিধা ভোগী দলনেতা মোঃ শামিম হাসান, শেখ আবুবকর জনাব মোঃ শামিম সরদার। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, বিকল্প জ্বালানির প্রসার এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রতি জনসচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বায়োগ্যাস জৈব বর্জ্য ও গোবর থেকে উৎপাদন করা যায়। এর ব্যবহার রান্নার জ্বালানির বিকল্প হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি জৈব বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা এবং পরিবেশদূষণ কমাতেও সহায়তা করতে পারে। গ্রামীণ এলাকায় এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd