• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বুড়িচং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে বুড়িচং পৌরসভার হতাশার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হতাশার মোড়ে জড়ো হন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর
রহমান, সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাওসার সবুজ চেয়ারম্যান, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এনামুল হক এবং বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শনের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলা, বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনই দলের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিল ও নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বুড়িচং এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd