• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম (১৫) উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার: সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ১৬ বছরের সংগ্রাম কাঁধে ঝাঁকা ডালি, স্বপ্ন শুধু পরিবারের সঙ্গে শেষ জীবন দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০! আনোয়ারায় এখন তিনটি সার কারখানায় বন্ধ (ডিএপি) কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ

মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নলছিটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোটারঃ-

মোঃ জাফর হোসেন

আজ ৪ ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ব্যাপক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হাবিব।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলার সকল দপ্তর প্রধান, উপজেলা বিএনপির সেক্রেটারী সেলিম গাজী, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বিজয় দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি
জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ জোবায়ের হাবিব বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতেই এবারের বিজয় দিবস উদযাপন হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও অর্থবহ। সকলের সহযোগিতা একান্ত কাম্য”।

সভা শেষে সর্বস্তরের জনগণকে বিজয় দিবসের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd