• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক কন্যাশিশু: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি

মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের বাস ডিপো নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা: রাজধানীর যানজট কমাতে নতুন উদ্যোগ

Reporter Name / ১৫১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

মারুফ হাসান

ঢাকা জেলা প্রতিনিধি

১৫ জুন: রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকার বাস টার্মিনাল ও ডিপোগুলোকে আরও শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের সাম্প্রতিক উদ্যোগের অংশ হিসেবে আন্তজেলা বাস চলাচল ও টার্মিনাল ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সায়েদাবাদ বাস টার্মিনালের ওপর চাপ কমাতে কাঁচপুরে নির্মাণাধীন নতুন আন্তজেলা বাস টার্মিনালের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের অপ্রয়োজনীয় অবস্থান ও কাউন্টার কার্যক্রম সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মহাখালী ও সায়েদাবাদসহ প্রধান বাস টার্মিনালগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বাস রাখা যাবে না। অতিরিক্ত যানবাহনের কারণে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া গুলিস্তানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাসের এলোমেলো যাত্রী ওঠানামা বন্ধ করতে নির্ধারিত স্টপেজ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রীদের নির্দিষ্ট স্থানে ওঠানামা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বাস স্টপেজের দুই পাশে ফেন্সিং স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সরকারের আশা, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকায় যানজট কমবে এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd