• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ

মধ্যনগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৪টি ভারতীয় গরু আটক

Reporter Name / ৩১৪ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১৪টি মালিকবিহীন ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মাটিরাবন বিওপি সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলার কড়াইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু জব্দ করে। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন মধ্যরাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া এলাকায় বাংগালভিটা বিওপি সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে পৃথক অভিযান পরিচালনা করে আরও ৬টি মালিকবিহীন ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা।

দুই অভিযানে মোট ১৪ (চৌদ্দ)টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার সর্বমোট আনুমানিক মূল্য ১১ লাখ ১৫ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বসহকারে অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd