• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ভাণ্ডারিয়ায় রাস্তা প্রশস্ত ও ড্রেন নির্মাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।পিরোজপুর

Reporter Name / ২৩৬ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়ার প্রধান সড়কে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে এই অভিযান পরিচালনা করা হয়। রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের লক্ষ্যে দীর্ঘদিনের দখলদারদের উচ্ছেদ করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

তারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সরু থাকায় যানজট ও জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ব্যবসায়ী যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয় বাসিন্দা মোঃ তারেক আল আমীন জানান, এই সড়কটি ভাণ্ডারিয়া বাজারে প্রবেশের অন্যতম ব্যস্ততম সড়ক। এটি দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়া, কাঁঠালিয়া, বামনা, পাথরঘাটা সহ বিভিন্ন উপজেলার সঙ্গে ভাণ্ডারিয়া পৌর শহরের সাথে সংযোগ স্থাপন করেছে। এমনকি এই সড়ক দিয়ে পায়ে হেঁটেও চলা ছিল কষ্টসাধ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেহেনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ দখলদারি। শহরের মূল সড়কগুলো প্রশস্ত করা ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

অভিযানে পৌরসভার কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd