• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাত ৮টার মধ্যে বন্ধ হবে মার্কেট-শপিংমল, ৭টায় নিভবে বিলবোর্ড আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতে ইসলামী যুব বিভাগের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সিলেটে কাঁপানো ট্রিপল মার্ডার: রায়নগরে বাসায় ঢুকে আ.লীগ নেতাসহ ৩ জনকে গ/লা কে/টে হ/ত্যা! ভাণ্ডারিয়ায় নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত যে মানুষটি, হাতেম তাই’ উপমায় তিনি মোশাররফ হোসেন খান চৌধুরী বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ এসএসসির ফলাফলে সেরাদের সেরা ইউএনও নাঈমা খানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি শিক্ষার নামে আমরা আসলে কী তৈরি করছি? মুখস্থনির্ভরতা, কোচিং-নির্ভরতা ও বৈষম্যের ফাঁদে ভবিষ্যৎ প্রজন্ম ফকিরহাটে এসএসসি-দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা; জিপিএ-৫ পেল ১১৫ জন

ভাণ্ডারিয়ায় নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্র বধু নাসরিন নাহার বেগম (১৮) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। কলেজে পরীক্ষা দিতে গিয়ে ওই গৃহবধূ নিখোঁজ হওয়ার পর সন্ধান মিলছেনা। এ ঘটনায় পরিবারের স্বজনরা ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

জানাগেছে , গত ৯ আগষ্ট শ্বশুর বাড়ী থেকে এইচ.এস.সি (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজ পরীক্ষা কেন্দ্রে যান গৃহবধূ নাসরিন। কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনকভাবে সে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাচ্ছেন না।
এ ঘটনায় নিখোজের শ্বাশুরী মনোয়ার বেগম ঘটনার দিন ৯ আগষ্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ( ডায়েরী নম্বর ৩৮০)।
পরিবার সূত্রে জানাগেছে, ২০২৫ সালেল ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীন এর সাথে নাসরিনের বিয়ে হয়। সে উপজেলার আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিলো।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ ওই গৃহবধূর পরিবারের পক্ষ হতে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd