• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বাইক শোভাযাত্রায় তরুণ নিহত, পথচারী গুরুতর আহত সালমান শাহর মৃ-ত্যু-র ঘটনায় ম-র-দেহ উত্তোলন ব্রাজিল–মরক্কো ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা সাভারে আর্জেন্টিনার জার্সি পড়ে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ সিলেটের মোহাম্মদপুর থেকে আ ট ক পারভেজ ও রিপন সিলেট খাদিম পাড়া বহর কলোনীতে ইয়াবার রমরমা ব্যবসা বুড়িচংয়ে কথিত কিশোর গ্যাং ‘বিকেজি’র লিডার ছাব্বির আটক বিশ্বব্যাপী বিভ্রাটে সাময়িকভাবে অচল ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশি ব্যবহারকারীরা দক্ষিণ সুরমায় মাদক ও জুয়ার আস্তানায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ?

​বোরহানউদ্দিনে মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান দুই আসামি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
​ ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর ও নৃশংস মোঃ মাইনুদ্দিন (৩৯) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর আত্মগোপনে থাকা এই দুই আসামিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট পাতা (০১নং ওয়ার্ড) এলাকার ফয়জুল্লাহর দুই ছেলে মোঃ বেলাল হোসেন (২৭) (মামলার ২নং আসামি) এবং মোঃ তানজিল (২৪) (মামলার ৩নং আসামি।
​গত ২৯ মে, ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় বোরহানউদ্দিন থানাধীন ০৩নং দেউলা ইউনিয়নের ছোট পাতা ০১নং ওয়ার্ডের করিমউদ্দিনের বসতবাড়ির পূর্ব পাশের পুকুর ঘাটে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মাইনুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​এই নির্মম হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর নিহত মাইনুদ্দিনের পিতা মোঃ নেছার উল্লা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি এজাহার দায়ের করেন, যার প্রেক্ষিতে পুলিশ একটি নিয়মিত হত্যা মামলা রুজু করে।
​হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে। আসামিদের আইনের আওতায় আনতে ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় সরাসরি দিক নির্দেশনা প্রদান করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাঠে নামেন।
​র‌্যাবের দুটি ভিন্ন টিমের সহায়তায় তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ জুন, ২০২৬ তারিখে দেশের দুটি ভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয় বিকেল ০৪:০৫ ঘটিকায় র‌্যাব-০২ (মোহাম্মদপুর, ঢাকা) এর সহায়তায় ঢাকার মোহাম্মদপুর মেট্রো হাউজিং এলাকা থেকে মামলার ২নং আসামি মোঃ বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর ঠিক দেড় ঘণ্টা পর, বিকেল ০৫:৩০ ঘটিকায় র‌্যাব-১১ (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর ওবদা কলোনি এলাকা থেকে ৩নং আসামি মোঃ তানজিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধান দুই আসামি ইতিমধ্যে আমাদের জালে ধরা পড়েছে। মামলার এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের চিরুনি অভিযান ও সাঁড়াশি তৎপরতা অব্যাহত রয়েছে।

​এলাকাবাসী এই দ্রুত গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
ভোলা জেলা প্রতিনিধি
০১৭১১৬৫৩১৯২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd