• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার মাটি ও মানুষের নিবেদিতপ্রাণ এমপি হাজী মোঃ জসীম উদ্দিনকে সংবর্ধনা সাভারে আর্জেন্টিনা সমর্থককে হ/ত্যা করল ব্রাজিল সমর্থকরা তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ হাসপাতালে ভর্তি ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ ঢাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা দক্ষিণ সুরমায় আবারো প্রকাশ্যেই চলছে শীলং তীর জুয়া ও জানডু-মানডু বোর্ড ব্রাহ্মণপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর টানা ৭ দিনের অনশন, এলাকায় চাঞ্চল্য আশুলিয়ার ভাদাইলে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন ইসরাফিল হোসেন ​তৃতীয় বর্ষে পদার্পণ করল ‘দৈনিক যুগান্তর বাংলাদেশ’ টেন্ডার হলেও কাজ বন্ধ: সিলেটে খোজার খলা কবরস্থানের রাস্তায় চরম দুর্ভোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার মাটি ও মানুষের নিবেদিতপ্রাণ এমপি হাজী মোঃ জসীম উদ্দিনকে সংবর্ধনা

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেনঃ

বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার মাটি ও মানুষের নিবেদিতপ্রাণ, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ জসীম উদ্দিন-কে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি, বুড়িচং, ।
০৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০টায় কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন,  সংবর্ধিত অতিথি হাজী মোঃ জসীম উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, ব্যবস্থাপনা কমিটি, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি এবং জনাব আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বুড়িচং, কুমিল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি। সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং থানা বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল,আবু নাসের,যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম টিপু,যুব দলের আহবায়ক জাবেদ কাওসার সবুজ, যুগ্ম আহবায়ক মনির হোসেনসহ আরও উপস্থিত ছিলেন এনামুল হক সবুজ, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আবদুল আলিম, ছাত্র দলের সভাপতি পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, সহ অন্যান্য শিক্ষকবৃন্দু।
আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষা বিস্তার, অবকাঠামো উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সার্বিক কল্যাণে মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ জসীম উদ্দিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা গেছে।
অনুষ্ঠানে সংবর্ধনা স্মারক প্রদান, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে ।
ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd