• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ হাসপাতালে ভর্তি

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

হামিদুর রহমান, তানোর (রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার কামারগা ইউনিয়নের হাতিশাইল গ্রামে পূর্ববিরোধের জেরে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় আহত ওই গৃহবধূ বর্তমানে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে একই গ্রামের সুজাতের স্ত্রী স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী শাপলা খাতুনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে তাহামিনা বেগম, শম্পা, শাহিন আলী ও মুসলিম আলীসহ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি, থাপ্পড় এবং বাঁশের লাঠি দিয়ে মারধর করে। মাত্র ১১ দিন আগে তার তলপেটের টিউমারের অপারেশন হয়েছিল। হামলার সময় ওই অপারেশন করা স্থানেও আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন।
এ সময় শাপলা খাতুনের মা সালেমা বেগম মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আরও দাবি করেন, হামলাকারীরা তার কাছে থাকা গরু বিক্রির নগদ টাকা এবং তার স্বামীর বিদেশ থেকে পাঠানো অর্থ কৌশলে ছিনিয়ে নেয়। এছাড়াও তার কানে থাকা স্বর্ণের দুল খুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির দরজার কভার ভাঙচুর করে এবং চলে যাওয়ার সময় ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে আহত শাপলা খাতুনকে তার মা সালেমা বেগম ভ্যানে করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd