• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

আশুলিয়ার ভাদাইলে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন ইসরাফিল হোসেন

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকার পবনারটেক রোডের দীর্ঘদিনের চলাচল-অযোগ্য অংশ সংস্কার করে দিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের ব্যবস্থা করেন তিনি। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।

আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন বলেন, “জনগণের সেবা করাই আমার লক্ষ্য। এলাকার মানুষ যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে বিষয়টি বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে সবসময় মানুষের পাশে থাকবো।”
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাটি সংস্কার হওয়ায় এখন চলাচল অনেক সহজ হয়েছে। তারা এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, এই সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়ায় এর সংস্কার সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd