• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

বাগেরহাটে সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হ*ত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৩০৪ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুল গাজী

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন ছিলেন সত্য ও ন্যায়ের পথে অটল এক সাহসী সংবাদকর্মী। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ সাংবাদিককে দিনের আলোয় কুপিয়ে হত্যা করা দেশের সাংবাদিক সমাজের জন্য এক গভীর আঘাত।


তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, “একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে সাংবাদিক সমাজ চুপ করে থাকবে না।”
মানববন্ধন শেষে নিহত সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তাঁর হত্যার বিচার আদায়ের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd