• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরখাস্ত হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি )পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদরদফতরে স্থানান্তরিত) ডঃ মোঃ নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক।

সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে এ আদেশে।

বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা নাজমুল করিম খান। তিনি জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডঃ নাজমুল করিম খান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসপি) হিসেবে ফরেনসিক বিভাগে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তৎকালীন সরকার।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুথানে আওয়ামী সরকার পদত্যাগের পর ফের চাকরি ফিরে পান এবং পদোন্নতি পেয়ে জিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পান তিনি। তবে গত ১লা সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd