মোঃ ফারুক সরকার , জেলা প্রতিনিধি বগুড়া ।
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে ০৬ নং ওয়ার্ড আমরুল হুদার বাড়ি থেকে রাজারামপুর বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫ ইং) সকালে এই সড়কের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি
জনাব এনামুল হক শাহীন
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর চেয়ারম্যান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মোহরী, সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, ০৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব সাগর, ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম, বিএনপি-নেতা মোজাফফর রহমান, আব্দুল গফ্ফর, চঞ্চল চৌধুরী, মুক্তার হোসেন, নুরুজ্জামান শামীম, জিল্লুর রহমান, আমিনুর রহমান, নাইস হোসেন, মাহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জননেতা এনামুল হক শাহীন ভাই বলেন — এই সড়কটি উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। এখন কৃষিপণ্য সহজে বাজারে পৌঁছানো যাবে, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচল সহজ হবে।
তিনি আরও বলেন — জনগণের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির লক্ষ্য। উন্নয়ন ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বদা বদ্ধপরিকর। শাজাহানপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা একসাথে কাজ করবো ” ইনশাআল্লাহ।”
স্থানীয়রা জানান- আগে এই সড়কটি কাঁচা থাকায় বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন পাকা সড়কটি উদ্বোধনের ফলে তাদের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।