• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধে সংঘর্ষ গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত, কোন গ্রেডে কত টাকা? কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

খুলনা জেলা বিশেষ প্রতিনিধি
দৈনিক যুগান্তর বাংলাদেশ

ফূলতলা উপজেলার আয়োজনে
নিরাপদ অভিবাসন নিশ্চিতে বিদেশগামী কর্মীদের সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া এবং সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করা জরুরি বলে মন্তব্য করেছেন খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা। একই সঙ্গে তিনি যুবসমাজের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বুধবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘মানব পাচার, অভিবাসী চোরাচালান ও সাইবার স্ক্যাম প্রতিরোধ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাকের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘কমব্যাটিং হিউম্যান ট্রাফিকিং, পিপল স্মাগলিং অ্যান্ড সাইবার স্ক্যামস: ৪পি ফ্রেমওয়ার্ক’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি ইউএনও সুচি রানী সাহা আরও বলেন, মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিদের (সারভাইভার) অভিজ্ঞতা অভিবাসন-প্রত্যাশীদের মধ্যে প্রচার করতে হবে। এই বিষয়ে সচেতনতা বাড়লে অনিয়মিত অভিবাসন, অভিবাসী চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে গৃহীত উদ্যোগ কার্যকর হবে। পাশাপাশি দেশে দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ্। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) কো-অর্ডিনেটর অশোক বালা এবং সঞ্চালনা করেন সাইকোসোশ্যাল কাউন্সেলর সামসুজ্জামান মোল্লা।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, প্রধান শিক্ষক বিমান নন্দী। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি এবং মানব পাচারের শিকার সারভাইভার ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ এবং অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ব্র্যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd