• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান আলীকদমে আবাসিক হোস্টেলে ছাত্রী বিষপানে অসুস্থ, কক্সবাজারে রেফার জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা দিলেন ১ লাখ ৪২ হাজার টাকা তানোরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জার্সি বিতরণ নাগেশ্বরীতে জাতীয় যুব দিবসে র‍্যালি আলোচনাসভা রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা ফারুক হাওলাদার (রুটি ফারুক) বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত ফকির বাজার স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ: দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২! সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী

ফকির বাজার স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০১ নভেম্বর (রবিবার) সকালে কলেজ  মাঠে উৎসবমুখর  পরিবেশে  স্কুল এন্ড কলেজের সভাপতি, তরুন সমাজসেবক ও ব্যবসায়ী শাহরিয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা -৫  (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,কলেজ অধ্যক্ষ মো: পিজিউল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন: বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক  মোঃ হুমায়ুন কবির বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম (টিপু),যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, ২নং বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক  এমদাদুল হক পলাশ, অভিভাবক সদস্য জাকির হোসেন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো:রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক মো: গিয়াস উদ্দিন।
শিক্ষক মো: সুমন সিদ্দিকী ও মো: বিল্লাল হোসেন এর উপস্থাপনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি হাজী মো: মিজানুর রহমান, প্রভাষক তাছলিমা বেগম, সহকারী প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল ভূইয়া ও সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবুল বাসারসহ বিএনপির অঙ্গ  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এমপি বলেন, “শিক্ষা মানোন্নয়ন শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে। তিনি, শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক মনোভাব, সময় ব্যবস্থাপনা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে শাহরিয়ার হোসেন বলেন, শিক্ষার গুণগত উনয়নে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মো: জসিম উদ্দিন এমপি। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ  সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd