মো: সাঈদী হোসেন,নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল’র যৌথ বিবৃতি এই নেতারা বলেন
প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নিয়ে শিক্ষক ফাতেমা আক্তার গত ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করে আইসিউতে নেওয়া হয়। একপর্যায়ে তার কথা বলা বন্ধ হয়ে যায়। আহত হওয়ার ১০ দিন পর মৃত্যুবরণ করেন ফাতেমা আক্তার। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শিক্ষকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের যেখানে শুরুতেই তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার কথা ছিল, সেখানে বরং তাদের ওপরে সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে সরকার ও পুলিশের এই ধরনের কর্মকাণ্ড আমাদেরকে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের আচরণকে স্মরণ করিয়ে দিচ্ছে। অবিলম্বে এই হামলার ঘটনায় নির্দেশদাতা ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শিক্ষক ফাতেমা আক্তারের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং তার দুই সন্তানসহ পরিবারের দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিতে হবে।