• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জাল স্বাক্ষরে চাল আত্মসাৎ এর অভিযোগ, সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস জামিনের প্রশ্ন শুনে আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিকদের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা তানোরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য: আনন্দ র‍্যালী ও উল্লাস ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা রাজশাহীতে অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিনকে স্বাগত জানালেন আরএমপি পুলিশ কমিশনার

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

মাসুম বিল্লাহ
পিরোজপুর জেলা প্রতিনিধি.

সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌজন্যবোধ বজায় রাখার স্বার্থে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর এমপি’র সঙ্গে তোলা ব্যক্তিগত কিংবা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তোলা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের পক্ষ থেকে দেওয়া এক সাংগঠনিক বার্তায় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছবিতে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিষয়টি কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থেই এ অনুরোধ জানানো হয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সম্মিলিত দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd