• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক’র সুবর্ণজয়ন্তী উদযাপন বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীকে সম্মাননা প্রদান

Reporter Name / ৩৬৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক. নিউইয়র্ক তাদের সুবর্ণজয়ন্তী—৫০ বছর পূর্তি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে। ২ নভেম্বর ২০২৫, রবিবার, নিউইয়র্কের বিখ্যাত অনুষ্ঠানস্থল ‘Terrace on the Park’-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এ মহোৎসব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, এবং নানা শ্রেণি-পেশার প্রবাসীরা। সুবর্ণজয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে মাতোয়ারা হয়ে ওঠেন।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চৌধুরী-কে প্রবাসে শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সোসাইটি ইনক. এর পক্ষ থেকে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়।

সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,“মোশাররফ হোসেন খান চৌধুরী শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি একজন আলোকবর্তিকা, যিনি শিক্ষা ও মানবসেবার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

সম্মাননা গ্রহণকালে মোশাররফ হোসেন খান চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন—“এই সম্মাননা আমার জন্য নয়, বরং সকল শিক্ষানুরাগী, সমাজসেবী ও মানবতার কল্যাণে কাজ করা প্রতিটি মানুষের জন্য। আমি এই ভালোবাসা বাংলাদেশের মানুষ ও প্রবাসী ভাই-বোনদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

এছাড়াও অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রবাসীদের অর্জন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী প্রবাসী ইতিহাস ও সমাজে প্রবাসীদের অবদান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, আলোচনাসভা ও স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়।

সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এই ঐতিহাসিক উদযাপন। বাংলাদেশি সংস্কৃতি, সংগীত, নৃত্য ও কবিতার মিশেলে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসে এক অনন্য মিলনমেলায়।

শেষ পর্বে অতিথিদের সম্মাননা, স্মারক বিতরণ এবং ৫০ বছর পূর্তির কেক কেটে বাংলাদেশের সোসাইটি ইনক. নিউইয়র্কের সুবর্ণজয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে তোলা হয়।

Note:The Bangladesh Society Inc. in New York celebrated its 50th Anniversary (Golden Jubilee) on November 2, 2025, at Terrace on the Park, New York, USA.
At this grand event, eminent educationist and social worker Mosharraf Hossain Khan Chowdhury was honored for his outstanding contribution to education and community service. The event featured cultural performances, speeches, and a commemorative publication, marking five decades of unity and achievement among the Bangladeshi diaspora in the United States.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd