• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন,দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ কারাগারে থেকেও সন্ত্রাসবিরোধী মামলায় আসামি হাফিজুর মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা  প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মমিনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাইনিজ ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এ খেলায় আমেরতল একাদশ ও সেনপাড়া একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে টাইব্রেকারে আমেরতল একাদশ জয়লাভ করে।
খেলাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক।
সভাপতিত্ব করেন মোঃ
মোজাম্মেল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল জয়ী হতে না পারায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয় শেষ পর্যন্ত টাইব্রেকারে আমেরতল একাদশ জয় তুলে নেয়
খেলার আয়োজক ও নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনাই আমার এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তরুণেরা খেলাধুলায় সম্পৃক্ত হলে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

এ ধরনের উদ্যোগের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকেও মোঃ মিলন মিয়ার প্রতি সাধুবাদ জানানো হয়। স্থানীয়দের মতে, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd