• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

নলছিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।

Reporter Name / ২৮৪ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

নলছিটি (ঝালকাঠি), ১৪ ডিসেম্বর ২০২৫, আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চেষ্টা চালিয়েছিল। এই শোকাবহ দিনটি স্মরণে ঝালকাঠির নলছিটি উপজেলায় শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন মুক্তিযুদ্ধের বুদ্ধিবৃত্তিক যোদ্ধা। তাদের আত্মত্যাগ জাতিকে নতুন করে অনুপ্রাণিত করে। বক্তারা শহীদদের স্মৃতি রক্ষা এবং তাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতির এই শোকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd