• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎প্রথমবারের মতো খাদ্য সহায়তায় স্বস্তিতে মোংলার জেলেরা পুলিশের ভিতরে পুলিশের অপতৎপরতা,পুলিশে ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ ! ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ধামসোনা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পৌরসভার আর্থিক সংকট কাটাতে আইন অনুযায়ী কর আদায়ের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি তানোরে পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার দক্ষিণ সুরমায় কিশোর গ্যাং প্রধান অন্তরের ত্রাস: অধরা ‘রাঘববোয়াল’, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে যা বলা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মো. শাহজাহান বাশার

ঢাকা জেলার ধামরাই ও সাভার এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ধামরাই থানার শ্রীরামপুর এলাকা থেকে সুরুজ আহম্মেদ সবুজ (২৪) ও মো. হেলাল উদ্দিন (৩৬) নামে দুইজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুরুজ আহম্মেদ সবুজের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

একই দিন অপর একটি অভিযানে সাভার মডেল থানার বেদেপাড়া এলাকা থেকে মো. সোহাগ হোসেন (২৪) নামে আরেকজনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd