• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন, মো. শাহজাহান বাশার নির্বাহী সদস্য মনোনীত কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অনুমোদন দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: সুইপার কলোনিতে নান্টুর মাদক সাম্রাজ্য সচল রেখেছে ভাই রিপন লাল নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত সিলেটে রহস্যজনক ভাবে স্ত্রীর সন্তান নিখোজ পুলিশের অভিযোগ ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ১০ দিনেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ! ফকিরহাটে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, ধসে পড়েছে অংশবিশেষ— ক্ষুব্ধ এলাকাবাসী

টাঙ্গুয়ার হাওরে রাতে শক মেশিনে মাছ নিধন, পানিতে ভেসে উঠছে মৃত মাছ

Reporter Name / ৪৯২ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে রাতে শক মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসংখ্য মাছ মারা যাচ্ছে এবং পরে সেগুলো হাওরের পানিতে ভেসে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি চক্র গভীর রাতে ব্যাটারিচালিত শক মেশিন ব্যবহার করে মাছ শিকার করছে। বিদ্যুতের শকে বড় মাছের পাশাপাশি ছোট মাছ, পোনা ও বিভিন্ন জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে হাওরের প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। এখানে প্রতিবছর দেশি-বিদেশি পর্যটক ও পরিযায়ী পাখির আগমন ঘটে। পরিবেশবিদদের মতে, এভাবে নির্বিচারে শক দিয়ে মাছ ধরার ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং ভবিষ্যতে মৎস্যসম্পদে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা হাওর এলাকায় নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর আশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd