• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটে ধ র্ষ ণ মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name / ২৫৩ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের ছোট হেলকুন্ডা এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আমানত হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার (১১ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক আসাদুজ্জামান। গ্রেপ্তার আমানত হোসেন (১৯), জয়পুরহাট সদর উপজেলার কড়ই উত্তরপাড়া গ্রামের আল আমিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নে গত ২ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তার নিজ বাড়িতে ধ র্ষ ণের শিকার হয়। বিষয়টি আপোষ মীমাংসার জন্য চাপ প্রয়োগেও সমাধান হয়নি। ধ র্ষ ণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে গত ৩ মার্চ জয়পুরহাট সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আমানত হোসেন পলাতক ছিলেন। পরবর্তীতে জয়পুরহাট ‍র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযানে নামে। অভিযানে শনিবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম দিঘীরপাড় এলাকা থেকে পলাতক আসামি আমানত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd