• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

জয়পুরহাটে ছাত্রদের নিকটে মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক- ৩

Reporter Name / ৩৩৪ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদক প্রস্তুতকারক একটি কারখানায় অভিযান চালিয়ে ২শ ৪৯ লিটার দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।২০শে জুন (শুক্রবার)) রাত ৯টার দিকে আক্কেলপুর রেল স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।

অভিযানকালে ২শ ৪৯ লিটার চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরেই লাইসেন্সবিহীন মাদকসেবনকারীদের নিকটে বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, যাদের লাইসেন্স ছিল না তাদের কাছেও মাদক বিক্রি করা হতো। এছাড়াও স্কুলের ছেলেদের কাছে মাদক বিক্রি করা হতো। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd