• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর ও বসতবাড়ি দখলের অভিযোগ বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মঙ্গলবার রাতের আকাশে দেখা যাবে বিরল ঘটনা ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার শি/শু রামিসা হ/ত্যা মামলার রায় আজ, হাইকোর্টে দুই আসামির ভাগ্য নির্ধারণ অপপ্রচারের জবাব ইতিহাসই দেবে: উমেদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ৫ বসতঘর চিহ্নিত স্বার্থান্বেষী মহলের সুপরিকল্পিত মিথ্যা অপপ্রচার এর শিকার ২৩ বছর ধরে সততার সাথে দায়িত্ব পালন করা ধামরাই এর ইউপি সচিব মহসিন মিয়া কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত

জগতপুর নাগর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৬৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মোহাম্মদ ইকবাল হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার  জগতপুর নাগর যুব উন্নয়ন সংঘ কর্তৃক  আয়োজিত ফুটবল টুর্নামেন্ট  ফাইনাল খেলা,  জগতপুর নাগর মসজিদ সংলগ্ন মাঠে ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।প্রথমবারের মতো আয়োজিত এই ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন জগতপুর গাজী ফুটবল একাদশ বনাম মাঝিবাড়ি  ফ্রেন্ডস ক্লাব।মাঝিবাড়ি ফ্রেন্ডস ক্লাব ট্রাইবেকারে ৩-২ গোলে গাজী একাদ্বশকে পরাজিত করে।ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার গ্রহণ করেন এম রাকিব।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির হাজী জসীম উদ্দিন,প্রধান মেহমান উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান।
আব্দুল মাজেদ মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন,যুগ্ন সম্পাদক মোঃ কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল,সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মেম্বার,সাধারণ সম্পাদক লতিফ মেম্বার,যুবদলের সদস্য সচিব জাবেদ কাউছার সবুজ,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন,বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন ভূইয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ,উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ হাজী সোহেল।

ইন্জিনিয়ার ইমন নাগরের সন্ঞ্চালনায় উপজেলা যুবদলের সদস্য মোস্তফা কামালের পরিচালনায় ধারাভাষ্যকার আরএ মিডিয়ার রাসেল,সানি মিডিয়া,এম কামালের প্রচারণায় আরও উপস্থিত ছিলেন রেফারি ইকবাল মাস্টার,বুড়িচং স্বাস্হ্য কমপ্লেক্সের দেলোয়ার,যুবদল নেতা আমিনুর রহমান বাবু,শামীম প্রমুখ।
মাঠে উৎসবের আমেজ,

ফাইনালকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সমর্থকরা দলকে উৎসাহ দিতে ব্যানার, পোস্টার, পতাকা ও ঢাক-ঢোল নিয়ে মাঠে এসেছেন। আয়োজকরা জানিয়েছেন, ফাইনালের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলা বজায় রক্ষার্থে নাগর স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা কাজ করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd