• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত মাইজভাণ্ডার শরীফে ১২ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখের জিয়ারত সিলেটে গলা কে*টে ব্যবসায়ীকে হ*ত্যা সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত:

ছাতকে গায়েবি প্রশিক্ষণে লক্ষাধিক টাকা আত্মসাৎ: কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লক্ষ টাকা!

Reporter Name / ৪১৩ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

দিলোয়ার হোসেন,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে গত তিন বছর ধরে মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায়, অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এজেএম রেজাউল আলম বিন আনছার। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি গায়েবি প্রশিক্ষণ দেখিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা সরকারি তহবিল থেকে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলা রিসোর্স পুলের ‘মডিউল-১ এসবিসিসি প্রশিক্ষণ’ এর নামে কোনো বাস্তব প্রশিক্ষণ না দিয়েই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নথি তৈরি করেন তিনি।

শুধু ছাতক উপজেলা থেকেই ভুয়া স্বাক্ষরের মাধ্যমে ২ লাখ ১৬ হাজার টাকা তুলে নেন। আরো জানা গেছে, বহু স্বাস্থ্য সহকারী পিআরএল (অবসরোত্তর ছুটি)-এ চলে গেলেও তাদের নামেও বরাদ্দ দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট কেউই এসব টাকা হাতে পাননি।

ঘটনার বিষয়ে একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন এই জালিয়াতির কথা। কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত কিংবা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয় সচেতন মহল দুর্নীতির এই ঘটনাটির সঠিক তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd