• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রামে গতকাল ১২ই রমজান রোজ সোমবার চন্দনপুর সাফা আর্কেডে বিকাল ৪টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য জনাব আনোয়ারুল আলম চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। খেলাফত মজলিসের মুফতি ইমরান ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামি ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি আসহাব উদ্দিন। চট্টগ্রাম ১৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য জনাব অধ্যাপক আহসানুল্লাহ,চট্টগ্রাম মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব নজরুল ইসলাম,চট্টগ্রাম ১৫ আসনের বারবার নির্বাচিত এমপি জনাব শাহজাহান চৌধুরী,
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহান।

অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমান বিরোধীদলীয় প্রধান। বর্তমান নির্বাচিত সরকারকে সকল ইতিবাচক নৈতিক কাজে সমর্থন দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারের কোন অনৈতিক কাজে জামায়াতের সমর্থন পাবে না। সরকারের অনৈতিক কাজে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে জামায়াত। গত ২৪ এর জুলাই যুদ্ধের সনদ কে বাস্তবায়ন করতে হবে। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি, চাঁদাবাজ, লুটপাট, দর্শনকারী, ছিনতাইকারী থাকবে না। আমরা সরকার এবং বিরোধী দল মিলে এই বাংলাদেশ কে সুন্দর পথে এগিয়ে নিতে চায়। যেখানে কোন বৈষম্য থাকবে না ভেদাভেদ থাকবে না।

অনুষ্ঠানে সাংবাদিক লেখক গবেষক ও জামায়াতে ইসলামীর কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd