• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মদিনার কাফেলা বাংলাদেশ-এর বাকশিমুল ইউনিয়ন কমিটি গঠন সভাপতি মাওলানা মিজানুর রহমান, সম্পাদক আদিল উদ্দিন ইউসুফ মরক্কো ম্যাচের আগে ব্রাজিলের বড় দুঃসংবাদ, প্রথম ম্যাচে নেইমার নেই আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণে স্বস্তি ফিরছে ৪০ হাজার পরিবারের সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ দেশ রক্ষায় জীবন উৎসর্গ তানোরের যোগীশো গ্রামের সন্তান তামিম শহিদ, এলাকায় শোকের ছায়া ঢাকায় শিশুদের দেহে ফুসকুড়ি ও ফোসকাযুক্ত রোগের উপসর্গ বৃদ্ধি, উদ্বিগ্ন অভিভাবকরা ডিবি (উত্তর), ঢাকা জেলা’র সাফল্য: ১০০ পিস ইয়াবা ও ৮০০ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​বোরহানউদ্দিনে মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান দুই আসামি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

গ্যাস খাতে দায়বদ্ধতার স্বীকৃতি পেল তিতাস গ্যাস

Reporter Name / ২৬০ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০২৫ পঞ্জিকাবর্ষে গ্যাস বিল পরিশোধে সর্বোচ্চ অবদান রেখে প্রথম স্থান অর্জন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে গ্যাস বিল পরিশোধে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানগুলোর মাঝে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) জনাব এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান জনাব মো. রেজানুর রহমান।

অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহকারী, বিতরণকারী ও কনডেনসেট বিতরণকারী কোম্পানিগুলোর মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ অর্থ পরিশোধ করায় প্রথম ক্যাটাগরিতে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি শীর্ষ স্থান অর্জন করে। এ উপলক্ষে তিতাস গ্যাসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পেট্রোবাংলার চেয়ারম্যান।

অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, বিভিন্ন গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পেট্রোবাংলা ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিয়মিত ও সময়মতো গ্যাস বিল পরিশোধ জ্বালানি খাতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এ অর্জন তাদের আর্থিক শৃঙ্খলা, দক্ষ ব্যবস্থাপনা ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও পেট্রোবাংলার প্রতি দায়বদ্ধতা বজায় রেখে প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd