আহসানুল হক লড্ডন
খুলনা জেলা প্রতিনিধি:
দৈনিক যূগান্তর বাংলাদেশ
“করবো সমবায় ,গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খুলনা প্রেসক্লাবে সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন, খুলনার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো. আবদুল্লাহ হারুন এবং খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন খুলনার বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মো. নুরনবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত।
সমবায় একটি সম্মিলিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে এ ধরনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমবায় কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহিত করার পাশাপাশি সমবায় আন্দোলনের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।