• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ

কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন এর দাবীতে সারা বাংলাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মরত সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। ২রা ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। কোটচাঁদপুর উপজেলা সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা হালিমা খাতুন তার বক্তব্যে জানান আমাদের একটি দাবী দীর্ঘ ২৬ বছর ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না হলে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। আন্দোলনে অংশ নেয়া দোড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় কুমার জানান ২৬ বছর ধরে একটি মাত্র দাবী নিয়ে আমরা বিভিন্ন সময় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কিন্তু আমাদের নিয়োগবিধি সংশোধনে কার্যকর কোন ব্যবস্থা কর্তৃপক্ষ নেননি। সে কারণে আমরা বাধ্য হয়ে কেন্দ্রিয় সমিতির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে অবহেলিত সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ মঙ্গলবার থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবী না মানা হলে এ কর্মসূচি ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। সমিতির সিদ্ধান্ত হলে পরবর্তীতে আবারও কর্মসুচি ঘোষনা করা হবে। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া সকলইে জানান আমরা বৈষম্যের স্বীকার, শিক্ষাগত যোগ্যতা থাকার পরও একই পদে থেকে সারাজীবন চাকুরী করতে হয়। চাকুরীর নিয়োগ বিধি নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছেন বাস্তবসম্মত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। চাকুরির নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd