• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাত বছরের মেয়ে রামিসাকে ধর্ষ***ণের পর গলা কে*#টে হত্যা সিলেটে পুলিশের অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় জিরা, চা-পাতা ও ১টি কাভার্ড ভ্যানসহ ১ জন গ্রেফতার  সিলেটে ৪০ বোতল কেরু মদসহ দুই যুবক গ্রে*ফ*তা*র আহমেদ আকবর দৌলতখানে দলিল লেখকদের দক্ষতা ও শুদ্ধাচার নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক মাদক কারবারি গ্রেপ্তার! মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান :নগর প্রশাসক মাহফুজুর রহমান রিটন জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ খান চৌধুরী তানোরে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু

কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক মাদক কারবারি গ্রেপ্তার!

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

সীমান্তবর্তী উপজেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কালের কণ্ঠ প্রতিনিধিসহ দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবির হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শশীদল এলাকায় দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কবির হোসেন (৩৫) উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানের ১০টি মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেসে চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক (বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি) আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমনের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তারা সেখান থেকে বেরিয়ে আসার সময় আবারও হামলা করা হয় এবং এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম সুমন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলা দুপুর ২টার দিকে কবির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd