• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ শে মে ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, সহকারী কমিশনার ( ভূমি) কালাই ইফতেকার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, কালাই পল্লী বিদ্যুৎ ডিজিএম ইঞ্জিনিয়ার জোবায়ের আলী বসনীয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজনীন আক্তার ডেইজী, কালাই উপজেলা শাখা বিএনপির,আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির , জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান এ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তানভিরুল ইসলাম রিগান, পৌর ইঞ্জিনিয়ার এ কে এম সাইফুল ইসলাম ও পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল আলিম। অত্র সভায় মাদক, জুয়া, সন্ত্রাস নাশকতা বন্ধের এবং বাল্যবিবাহ রোধ করার বিষয়ে ও শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে হাট বাজারের খাজনা আদায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানী পশুর হাটে চুরি, ছিনতাই, জাল টাকা ক্রেতা বিক্রেতার মধ্যে কেউ যেন প্রতারিত না হয় এ বিষয়সহ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়ে ও আলোচনা করা হয়েছে। সভাপতি ইউএনও শামীমা আক্তার জাহান মহোদয় এলাকায় শান্তি শৃঙ্খলা বাজায় রাখার জন্য সকলের সহযোগিতা চেয়ে সবাইকে ঈদুল আযহার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তিনি আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় অত্র সভায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার সদস্যগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd