• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যুবসমাজ ধ্বংসের মুখে: আশ্রয়দাতাদের মদদে হাতের নাগালেই মরননেশা ইয়াবা সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধ সমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুঁশিয়ারি এইচএসসিতে উত্তীর্ণ সবাই ভর্তি হলেও ফাঁকা থাকবে বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ আসন এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ পাচ্ছেন এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এইচএসসিতে ফেল প্রায় ৬ লাখ, পাসের হার ৫২.১২ শতাংশ ইংরেজি ও আইসিটিতে বেশি অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহ নাগেশ্বরীতে গ্রামীণ ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্দা ফাইনাল খেলা সম্পন্ন: বিজয়ী পেল খাসি, রানার-আপ রাজহাঁস শোক সংবাদঃ ক্রাইম রিপোর্টার লুৎফর রহমান রাজীবের পিতা সিদ্দিকুর রহমানের ইন্তেকাল বিমানে যান্ত্রিক ত্রুটির কারনে প্রধানমন্ত্রী দেশে ফিরতে বিলম্ব সারদায় শিক্ষানবিশ সার্জেন্ট ও এস আই দের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসিতে উত্তীর্ণ সবাই ভর্তি হলেও ফাঁকা থাকবে বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ আসন

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

মারুফ হাসান
ফটো প্রতিনিধি, ঢাকা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও অর্ধেকের বেশি বা প্রায় ৭ লাখ আসন ফাঁকা থেকে যাবে বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকা মোট আসনসংখ্যা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। অন্যদিকে, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৬ লাখ ৯৩ হাজার ৩১৫টি আসন ফাঁকা থাকবে। অর্থাৎ মোট আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম।

এদিকে শুধু আসনসংখ্যার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম হওয়াই নয়, পরীক্ষার সামগ্রিক ফলাফল এবং জিপিএ-৫ অর্জনের হার কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল না থাকায় অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি যোগ্যতার শর্ত পূরণ করতে পারবেন না। ফলে পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও যোগ্যতার শর্তের কারণে অনেকের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ সীমিত হতে পারে।

ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও কোনো বিশ্ববিদ্যালয় কতটুকু যোগ্যতার মানদণ্ড শিথিল বা পরিবর্তন করে শিক্ষার্থী ভর্তি করাবে, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিবেচনার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd