• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জার্সি বিতরণ নাগেশ্বরীতে জাতীয় যুব দিবসে র‍্যালি আলোচনাসভা রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা ফারুক হাওলাদার (রুটি ফারুক) বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত ফকির বাজার স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ: দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২! সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী নাগেশ্বরীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬’ নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধ সমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুঁশিয়ারি

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা। হামলায় জড়িত দোষী ইন্টার্ন চিকিৎসকদের শাস্তির দাবিতে আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এক ‘ঐক্যবদ্ধ সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গোটা সিলেটবাসীর সম্পত্তি এবং এখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা মাস্তানি বরদাশত করা হবে না। গত বুধবার হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে দৈনিক শ্যামল সিলেটের রেজা রুবেল এবং সিলেটভিউ২৪-এর নিবেন্দু তালুকদার ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত হামলার শিকার হন।

স্যালাইনের স্ট্যান্ড দিয়ে আঘাত করে তাঁদের মাথা ফাটিয়ে রক্তাক্ত করা হয়।
বক্তারা অভিযোগ করেন, ইন্টার্ন চিকিৎসকদের একাংশের মাধ্যমে রোগীদের স্বজন ও সাধারণ মানুষকে হেনস্তা করা এবং লাঠিসোটা নিয়ে পেটানোর ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। এই হামলা পুরো চিকিৎসক সমাজকে কলঙ্কিত করেছে। ঘটনার পর দুঃখপ্রকাশের পরিবর্তে উল্টো চিকিৎসাসেবা বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করার মানসিকতারও তীব্র সমালোচনা করা হয় সমাবেশ থেকে।

সমাবেশ থেকে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষী ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতাল থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সিলেটের সকল সাংবাদিক সংগঠন একযোগে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে আল্টিমেটাম দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd