• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যুক্তরাষ্ট্রে তাসাউফ কনফারেন্স অনুষ্ঠিত উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের নির্মাণাধীন রাস্তা জোরপূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্ম/হত্যা, সামনে এল আগের বিয়ের তথ্য বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ​সরকারি নির্দেশ উপেক্ষা: খোলা দিনেও বন্ধ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্ষুব্ধ অভিভাবকরা ইয়ারপুর ইউনিয়ন বাসির আস্থার নাম জননেতা আমিনুল ইসলাম দুলাল মীর চিকিৎসায় অবহেলা ও ভুল রিপোর্টের বলি নবজাতক: ক্ষোভে ফুঁসছে ফকিরহাট তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আপন চাচা, এলাকায় তীব্র চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড ফকিরহাটে ইটের সলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধন

উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের নির্মাণাধীন রাস্তা জোরপূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নতুন ভূইয়া বাড়িতে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত নির্মাণাধীন রাস্তা জোরপূর্বক ভাবে ভেঙ্গে ফেলে পথচারীদের বাঁধা প্রদানের  অভিযোগ উঠেছে।
৯জুন মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের বরাবর এলাকাবাসীর পক্ষে  বাদশা মিয়ার মেজ ছেলে শাহিন মিয়া লিখিত অভিযোগ করেন।সরজমিনে গিয়ে দেখা যায় বুড়িচং- ব্রাহ্মণপাড়া (ডিসি রোড)সড়ক হইতে জরুইন পর্যন্ত রাস্তাটির শাহ আলম মিয়ার বাড়ি হইতে শাহিন মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটি গত তিন বছর পূর্বে সরকারি উন্নয়ন তহবিল হতে ইটের সলিং করা হয়। রাস্তাটি বর্তমানে মৃত মাউদ হোসেনের ছেলে কাসেম মিয়া ও তার পরিবার সবাই মিলে রাস্তার সলিং এর ইট তুলে নিয়ে যায় এবং বিভিন্ন দিকে ছুড়ে ফেলে  রাস্তা ভেঙ্গে ফেলছে।উক্ত রাস্তা দিয়ে অনেক কৃষক, শিক্ষার্থীর ও জনসাধারণ চলাচল করে থাকে। বর্তমান উক্ত রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করতে গেলে কাসেম মিয়া ও তার পরিবার বাধা প্রদান করে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় যে, তাদের মাঝে পারিবারিক বিরোধ রয়েছে।এর দ্বন্দ্বে কয়েকদিন পর পর রাস্তা উপরে ফেলে কাসেম মিয়ার পরিবার যা সম্পূর্ণ বেআইনি।
এই বিষয়ে কাশেম মিয়া ও তার পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা বলেন, আমাদের তাদের সাথে পারিবারিক দ্বন্দ্ব  রয়েছে।এই মুহূর্তে কয়েকটি ভুক্তভোগী পরিবার উপজেলা প্রশাসনের নিকট বিষয়টি সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর ইসলামের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd