• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট ফাইনালে কামারগাঁ ইউনিয়নকে হারিয়ে তানোর পৌরসভা চ্যাম্পিয়ন কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে কৃষক সমিতির মতবিনিময় সেন্টমার্টিন—নীল জল নিয়ে রাজনীতি অন্ধকারের শেষপ্রান্তে আলোর প্রত্যাশা: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ও আমাদের করণীয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ৮০-এর দশকের লুক, যেভাবে এটি তৈরি করবেন চিলমারীতে ওয়ালটন প্লাজার আয়োজনে মৃত দুই ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর সিলেটে চুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩জন আগামী ১২ সেপ্টেম্বর নাগেশ্বরীতে পথসভায় আসছেন পীর সাহেব চরমোনাই ৩০০ টাকার শার্ট ২০০ টাকা বলায় ঢাবির ২ শিক্ষার্থীকে মারধর, পরে ৫০ শিক্ষার্থীর পাল্টা হামলা ডিবির অ,ভি,যানে সিলেটে ই,য়া,বার বড় চালান জব্দ, আ,টক-৩

ইসলামী আন্দোলনের নতুন সহ-সভাপতি মাওলানা মোতালেব হুসাইন যুক্তিবাদী

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি : মো: সাঈদী হোসেন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ২০২৭-২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেছেন কুড়িগ্রামের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গোপালপুর পীরবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ভারতবর্ষ সফরকারী আলহাজ্ব হযরত মাওলানা মোতালেব হুসাইন যুক্তিবাদী।
​উপজেলা শাখার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সেশনের নেতৃত্ব নির্ধারণ করেন।

আলহাজ্ব হযরত মাওলানা মোতালেব হুসাইন যুক্তিবাদী দীর্ঘ দিন ধরে দ্বীনের দাওয়াত ও সামাজিক সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশ-বিদেশে দ্বীনের প্রচার-প্রসার এবং যুক্তিনির্ভর তাফসিরের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।
​নব-নির্বাচিত সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোতালেব হুসাইন যুক্তিবাদী এক প্রতিক্রিয়ায় বলেন, “সংগঠন আমাকে যে অর্পিত দায়িত্ব দিয়েছে, তা যেন সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সাথে পালন করতে পারি। সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা এবং নাগেশ্বরী উপজেলার জনগণের সার্বিক কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা মাঠে থাকবে, ইনশাআল্লাহ।”

​তিনি সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম এবং আপামর তৌহিদী জনতার কাছে আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd